বাহরাইনের নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা নিয়োগ

বাহরাইনের নিরাপত্তায় ইসরাইলি কর্মকর্তা নিয়োগ

উত্তরদক্ষিণ । সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:৫০

বাহরাইনের নিরাপত্তা বিষয়ক উচ্চপদে ইসরাইল নৌবাহিনীর এক কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ইসরাইলের আইটুয়েন্টিফোর নিউজ এ খবর প্রকাশ করেছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি অফিসারের নিয়োগ আঞ্চলিক নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করার জন্য একটি আন্তর্জাতিক জোটের সঙ্গে সম্পর্কিত বিষয়।

এর আগে ইসরাইলি টিভি চ্যানেলটির খবরে বলা হয়, ইসরাইল নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাহরাইন পাঠানো হচ্ছে। এ কর্মকর্তা বাইরাইনের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, পাশাপাশি তিনি বাহরাইনে মোতেয়ন করা আমেরিকার পঞ্চম নৌবহরের সঙ্গেও যোগাযোগ রাখবেন।

ইসরাইলের সেনা কর্মকর্তাকে বাহরাইন রাজপরিবার নিরাপত্তা কর্মকর্তা হিসেবে নিয়োগের খবরে দেশটির ওয়াফাক বোর্ড কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওয়াফাক বোর্ড ইসরাইলকে শত্রু রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেছে, রাষ্ট্রীয় পদে শত্রুপক্ষের একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার অর্থ হলো ওই রাষ্ট্রের সার্বভৌমত্ব, ইতিহাস ও ভবিষ্যতের জন্য হুমকি তৈরি করা। সংগঠনটি রাজপরিবারের সমালোচনা করে বলেছে, বাহরাইনের আলে খলিফা সব সীমা লঙ্ঘন করেছেন।

উল্লেখ্য যে, ২০২০ সালে চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন। ওই বছরের ১১ সেপ্টেম্বর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে জানান, দেশ দু’টি এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading