যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়ক পথে উলশীর উদ্দেশ্য রওনা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১১:০০
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে এসে পৌঁছেছেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোর বিমানবন্দর এসে পৌঁছান। এবং যশোর বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি শার্শা উপজেলার উলশী গ্রামের উদ্দেশ্য রওনা দেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার উজ্জল হোসেনের তথ্যানুযায়ী, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে শার্শার উলশী খাল খনন কর্মসূচির অনুষ্ঠানস্থলে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করবেন। পরে দুপুর ১টা ৩৫ মিনিটে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
ইউডি/কেএস

