দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৩৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৪টির বা ১৬.৮৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এপেক্স ফুডসের।
ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস সোমবার এপেক্স ফুডসের ক্লোজিং দর ছিল ১৮৬ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২০৫ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এপেক্স ফুডস ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিডি অটোকারের ৯.৩১ শতাংশ, মনোস্পুল পেপারের ৮.৭১ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৮.৫৭ শতাংশ, কে এন্ড কিউয়ের ৭.৮২ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৩৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৮০ শতাংশ, পেপার প্রসেসের ৬.৭২ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.৩১ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের ৫.৯৮ শতাংশ।

