মামলা থেকে সরে যেতে হুমকি দেওয়া হচ্ছে: নিপুণ

মামলা থেকে সরে যেতে হুমকি দেওয়া হচ্ছে: নিপুণ

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ২০:৪০

মামলা থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী নিপুণ। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

নিপুন সংবাদ সম্মেলনে বলেন, ‘গত ১৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ৮টার দিকে বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। সেখানে আমি গাড়ি থেকে নামার জন্য দরজা খুললে অজ্ঞাতনামা কয়েকজন লোক সাহায্যের জন্য হাত বাড়ায়। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই তারা মামলা থেকে সরে দাঁড়ানোর জন্য বলে ওখান থেকে চলে যায়।’

এ জন্য বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান নিপুণ। জিডি নম্বর ৮২৯।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আমিই রয়ে গিয়েছি, অন্য কেউ নয় উল্লেখ করে নিপুণ বলেন, ‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই। মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’

সোমবার (১৪ ফেব্রুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।একইসঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading