বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:৩০

ইন্ডিয়ার প্রখ্যাত সংগীত শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি প্রয়াত শিল্পীর আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়ার গণমাধ্যম এনডিটিভি ও সংবাদ সংস্থা পিটিআই মৃত্যুর খবর জানিয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading