সূচকের উত্থানে লেনদেন

সূচকের উত্থানে লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১১:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১০টা ৫২ মিনিট পরযন্ত ডিএসইতে ২৩৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৬৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫২৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading