দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৪০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৯টির বা ৩৬.৮৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে স্টাইল ক্রাফটের।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস মঙ্গলবার স্টাইল ক্রাফটের ক্লোজিং দর ছিল ১১৮ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে স্টাইল ক্রাফট ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রহিম টেক্সটাইলের ৮.৭৪ শতাংশ, আরামিট সিমেন্টের ৭.৪২ শতাংশ, এপেক্স ট্যানারীর ৭.১১ শতাংশ, ফার্মাএইডের ৬.৯৮ শতাংশ, ইয়াকিন পলিমারের ৬.৯৫ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫.৯৯ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৫.৮৫ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৭৯ শতাংশ এবং সমরিতা হসপিটালের ৫.২০ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading