সাত কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি

সাত কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষের (২০-২১) ক্লাস আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। নতুন শিক্ষাবর্ষের সব ভর্তি কার্যক্রম শেষ হওয়ায় নির্ধারিত সময়ে স্ব-স্ব বিভাগে ক্লাস চালু হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সতিকসাসকে বলেন, করোনার কারণে শিক্ষার্থীদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এসব ক্ষতি পুষিয়ে নিতে ক্লাস-পরীক্ষায় ফেরা অত্যন্ত জরুরি। তাই দেরি না করে ২৩ ফেব্রুয়ারিতেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ‘ফের করোনা সংক্রমণ যদি বাড়ে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা আসে, তবুও অনলাইনে ক্লাস শুরু হবে। আর প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা সেপ্টেম্বর হতে পারে।’

গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৭ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাসের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাসের হার ৫৭.৭০ শতাংশ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাসের হার ৬৭.৯ শতাংশ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading