করোনায় আরও ১৫ জনের মৃত্যু

করোনায় আরও ১৫ জনের মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:২০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৮৮৭ জন। ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত তিন হাজার ৯২৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১২ হাজার ৭৫৭ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ২৪ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৪ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেট ১ জন, বরিশালে ১ জন এবং রংপুরে ১ জনের মৃত‌্যু হয়েছে। কেবল ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading