‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও কালজয়ী গান উৎসব

‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও কালজয়ী গান উৎসব

উত্তরদক্ষিণ । বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১০

‘চলচ্চিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক এক আলোচনা সভা ও চলচ্চিত্রের সাত দশকের কালজয়ী গান নিয়ে ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে দেশের চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনার পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশন করা হবে চলচ্চিত্রের সাত দশকের উল্লেখযোগ্য জনপ্রিয় গান। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম বাংলাদেশের আয়োজনে আগামী ৫ মার্চ শনিবার ঢাকাস্থ আইডিইবি মুক্তিযুদ্ধ মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান প্রসঙ্গে ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম- বাংলাদেশ’ এর সভাপতি রেদুয়ান খন্দকার বলেন, ‘আমাদের চলচ্চিত্রের গানের ভাণ্ডার অত্যন্ত সমৃদ্ধ। চলচ্চিত্রের সাত দশকে অনেক জনপ্রিয় গান আমরা পেয়েছি। কিন্ত বর্তমান প্রজন্মের বেশীরভাগই সেসব গানের সঙ্গে পরিচিত নয়। আবার দেশীয় চলচ্চিত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কেও আমরা অনেকেই পুরোপুরি অবগত নই। তাই আলোচনা সভার মাধ্যমে চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদান নিয়ে স্মৃতিচারণ করা এবং চলচ্চিত্রের সাত দশকের জনপ্রিয় গানগুলো উপস্থাপন করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।’

২০০৯ সালে প্রথমবার ‘সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম- বাংলাদেশ’ এর উদ্যোগে প্রথমবার এ রকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তখন সেটি প্রশংসিত হয়। সেই প্রেরণা থেকেই দ্বিতীয় আয়োজনের উদ্যোগ নেওয়া। এবারের অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক সভাপতি মোল্লা জালাল।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading