দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫০

সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৭টির বা ৬৮.১৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ফার্মার।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবস বুধবার সেন্ট্রাল ফার্মার দর ছিল ১৬ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪.১৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডির ৪ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩.৭৩ শতাংশ, ফরচুন সুজের ৩.৬৫ শতাংশ, ইউনিক হোটেলের ৩.৫৮ শতাংশ, মীর আখতারের ৩.৪৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.৩৭ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩.৩৩ শতাংশ এবং পেনিনসুলার ৩.০৬ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading