পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ ফেব্রুয়ারি

পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন ১৯ ফেব্রুয়ারি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৩০

পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে শহর জুড়ে সাজ সাজ রব বিরাজ করছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, শহরের প্রবেশ মুখে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড, হোর্ডিং, প্যানা লাগানো হয়েছে। এছাড়া বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলন স্থলে চলছে মঞ্চ নির্মাণের কাজ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘পাবনা জেলায় দলীয়ভাবে কোনো কোন্দল, বিশৃঙ্খলা বা গ্রুপিং নেই। আমরা জেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। সাংগঠনিকভাবে শক্তিশালী একটি সুসংগঠিত সংগঠন। আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আমার কর্মকাণ্ড এবং সাংগঠনিক যোগ্যতায় অবশ্যই আমি সভাপতি পদটি পাবো বলে আশা করি।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেন, সম্মেলন সফল করতে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করতে নেতা-কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন। সম্মেলনে তিনি ফের সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৪ সালের ২০ ডিসেম্বর পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এর ১ বছর ৩ মাস পর ৯৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়া কেন্দ্রীয় আওয়ামী আওয়ামী লীগ।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading