একই মঞ্চে জেমস-শাকিব খান
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:৩০
বিনোদনের শহর লাস ভেগাসে আগামী ১-৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গ সম্মেলন। সেই আয়োজনে পারফর্ম করবেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ডদল নগর বাউল। এর আগে এই আয়োজনের শুভেচ্ছা দূত হয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান।
ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বঙ্গ সংস্কৃতি সংঘ। সংগঠনটির অধীনে ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে বহির্বিশ্বের সবচেয়ে বড় এ বাংলা ভাষাভাষী সম্মেলন।
এবারের বঙ্গ সম্মেলনের আহ্বায়ক মিলন আওন জানিয়েছেন, এবার বলিউড, ঢালিউড ও টলিউডের একঝাঁক তারকা উপস্থিত থাকবেন।

