সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫

বিদায়ী সপ্তাহে (১৩-১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮০টির বা ৭১.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিয়ন ইন্সুরেন্সের।

ডিএসই সূত্রে গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ইউনিয়ন ইন্সুরেন্সের দর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ১০ টাকা ৮০ পয়সা বা ১৬.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্সুরেন্সের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর রিলায়েন্স ইন্সুরেন্সের ১৪.৫৮ শতাংশ, গ্রিনডেল্টা ইন্সুরেন্সের ১৩.৩৩ শতাংশ, পেনিনসুলা হোটেলের ১১.২১ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ১০.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮৯ শতাংশ, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৯.৮০ শতাংশ, কুইনসাউথ টেক্সটাইলের ৯.৭১ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ৯.৩৩ শতাংশ এবং ফারইস্ট ইসলামি ইন্সুরেন্সের ৮.৮৩ শতাংশ দর কমেছে।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading