২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:১০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২২ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। সূত্র-ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে- আরএকে সিরামিকস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৩ ফেব্রুয়ারি, বুধবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/সুস্মিত

