লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১০
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির ১৯০কোটি৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড লেনদেন হয়েছে ৫৪ কোটি৯৮ লাখ ৪৭ হাজার টাকার। ৩৯ কোটি ৪৯ লাখ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, সাইফ পওয়ারটেক, বিটিশ আমেরিকান টোব্যাকো, রহিমা ফুড এবং সোনালী পেপার।

