নামসর্বস্ব প্রতিষ্ঠানে চাকরির নামে অর্থ আত্মসাৎ: গ্রেফতার ৭

নামসর্বস্ব প্রতিষ্ঠানে চাকরির নামে অর্থ আত্মসাৎ: গ্রেফতার ৭
গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । সোমবার, ২১ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:০০

সিনথিয়া সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড নামক নামসর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর উত্তরখান এলাকা থেকে চক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‍্যাব-১ এর একটি দল সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর উত্তরখান থেকে তাদের গ্রেফতার করে।

র‍্যাব-১ এর দাবি, প্রতারণাপূর্বক বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীদের অর্থ আত্মসাৎ করেছে চক্রটি।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, রোববার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading