মুক্তি পাচ্ছে পরীমনি-রাজের ‘গুনিন’
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:০০
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির আগে সিনেমা হলে মুক্তি পাচ্ছে পরীমনি ও শরিফুল রাজ জুটির প্রথম চলচ্চিত্র ‘গুনিন’। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের সিনেমাটি গত ২০ ফেব্রুয়ারি সেন্সর সনদ পেয়েছে; মার্চের দিকে সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান এ নির্মাতা।
হাসান আজিজুল হকের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত এ সিনেমার মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে গিয়েই প্রণয়ে জড়ান তারা। পরে তা পরিণয়ে রূপ নেয়। সিনেমায় তারা রাবেয়া-রমিজ নামে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা।
সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরী। সিনেমাটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।
ইউডি/সিফাত

