আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ নাম্বার ওয়ান

আফগানিস্তানকে হারাতে পারলেই বাংলাদেশ নাম্বার ওয়ান

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:২০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেলেই ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় চলে যাবে বাংলাদেশ। অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে টাইগার বাহিনী। আর বাংলাওয়াশ করা গেলে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়েও বাংলাদেশের উন্নতি হবে।

ওয়ানডে সুপার লিগে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইংল্যান্ড। তার ঠিক পরেই বাংলাদেশ। ১২ ম্যাচ খেলা বাংলাদেশের ঝুলিতে ৮০ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তিনে ভারত।

আফগানদের বিপক্ষে অন্তত দুই ম্যাচ জিতলেই ২০ পয়েন্ট বাংলাদেশের পকেটে। ১০০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে এক নম্বরে উঠবে টাইগাররা। তিন ম্যাচ জিতলে ১১০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান হবে আরও পোক্ত।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে বাংলাদেশকে অবশ্যই ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে অন্তত ৮-এর মধ্যে থাকতে হবে।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading