১৫ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট বার নির্বাচন

১৫ ও ১৬ মার্চ সুপ্রিমকোর্ট বার নির্বাচন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১৫

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২২-২০২৩ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সুপ্রিমকোর্ট বার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সুপ্রিমকোর্ট বাট সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) আজ এই তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মঙ্গলবার থেকে আগামী ৩ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ৩ মার্চ বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৬ মার্চ বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪ সদস্যের মধ্যে সভাপতি পদ ১টি, সহ-সভাপতি পদ ২টি, সম্পাদক পদ ১টি, কোষাধ্যক্ষ পদ ১টি, সহ-সম্পাদক পদ ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদ ৭টি। এবার কার্যকরী কমিটির ৭ সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।নির্বাচন অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের সিনিয়র এডভোকেট এ ওয়াই মশিউজ্জামানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন উপ কমিটি গঠন করা হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading