পুতিনের সিদ্ধান্তে নিন্দার ঝড়

পুতিনের সিদ্ধান্তে নিন্দার ঝড়

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:১০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় নিন্দার ঝড় উঠেছে। ইতোমধ্যেই বিশ্ব নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেছেন।
আমেরিকা, ফ্রান্স ও জার্মানীর নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লংঘন।

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মত হয়েছেন যে এ পদক্ষেপকে জবাবহীন ছেড়ে দেয়া যাবে না।
তাদের আলোচনা শেষে জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এদিকে আমেরিকা পূর্ব ইউরোপের যে দুটি অঞ্চলের স্বাধীনতার স্বীকৃতি রাশিয়া দিয়েছে সেখানে অর্থনৈতিক অবরোধের ঘোষণা দিয়ে বলেছে, প্রয়োজন হলে তারা আরো অবরোধ দিতে প্রস্তুত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পুতিনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখন্ডতার স্পষ্ট লংঘন। ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লংঘন করলো।
তিনি বলেন, রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লংঘন।

উল্লেখ্য, মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading