লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:১৫
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৮৬ কোটি ৭৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিং লেনদেন হয়েছে ২৬ কোটি ৫০ লাখ ৯৩ হাজার টাকার। ২৫ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স, ফরচুন সুজ, এপেক্স স্পিনিং, সোনলী পেপার এবং লাফার্জ হোলসিম।
ইউডি/সুপ্ত

