সূচকের উত্থানেও দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

সূচকের উত্থানেও দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৫০

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন আরও কমেছে। বুধবার ডিএসইতে লেনদেন ৮০০ কোটি টাকার ঘরে অবস্থান করছে; যা গত দেড় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২ জানুয়ারি ডিএসইতে ৮৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২০ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ডিএসইতে লেনদেন হয়েছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকার।

তবে বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৪৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৪ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়েছে। বুধবার ডিএসইতে মোট ৩৭৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির, দর কমেছে ১৩৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৮০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে বুধবার ২৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading