আড়াই ঘণ্টায় ২ কোম্পানি হল্টেড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১২:৫৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে- প্যাসিফিক ডেনিমস ও ক্রাউন সিমেন্ট লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত প্যাসিফিক ডেনিমসের স্ক্রিনে ১০ লাখ ৬৩ হাজার ২৩০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে ক্রাউন সিমেন্টের স্ক্রিনে ৭৭ হাজার ৮৩৩টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
ইউডি/সুস্মিত

