২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে রবিবার
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৪:০০
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামী ২৭ ফেব্রুয়ারি, রোববার স্পট মার্কেটে যাচ্ছে।সূত্র-ডিএসই।
কোম্পানিগুলো হচ্ছে- কাশেম ইন্ডাস্ট্রিজ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।
কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, সোমবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ মার্চ, মঙ্গলবার।
আর রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
ইউডি/সুস্মিত

