বড় পতনে সূচক ২ মাস আগের অবস্থানে

বড় পতনে সূচক ২ মাস আগের অবস্থানে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৫:৫৫

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন সূচকটি ৬ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সূত্র-ডিএসই।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।এদিন ডিএসইতে আগের দিন থেকে ১৬২ কোটি ৪২ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮৩৯ পয়েন্টে। যা গত ২ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান সূচকটির। এর আগে গত ৩০ ডিসেম্বর সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৭৫৬ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২২ পয়েন্ট কমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, দর কমেছে ৩২৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসপিআই ৩৩২ পয়েন্ট কমেছে। সিএসইতে আজ ৩৭ কোটি ৪৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading