‘দ্য ব্যাটম্যান’ সবার আগে বাংলাদেশে

‘দ্য ব্যাটম্যান’ সবার আগে বাংলাদেশে

উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:১৫

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান’। আগামী ৪ মার্চ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। সেন্সর ছাড় সাপেক্ষে তার একদিন আগেই ৩ মার্চ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে অগণিত দর্শকের কাঙ্খিত এ সিনেমা।

টিকেটের চাহিদা এবং দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে অগ্রীম টিকেট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের সবগুলো শাখায় টিকেট বিক্রি হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্র প্রেমীদের প্রিয় সুপারহিরো ব্যাটম্যান। এবার পর্দায় আসছে নতুন রূপে। এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ম্যাট রিভসের ‘দ্য ব্যাটম্যান’ ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গিয়েছে ভক্তদের মধ্যে। তবে এবার আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সব কিছু। এবারে ব্যাটম্যানের চরিত্রে রয়েছেন রবার্ট প্যাটিনসন।

ছবির ট্রেলারে অন্যরকম এক ‘ব্যাটম্যান’-এর দেখা পেল ভক্তরা। ট্রেলারে ব্যাটম্যানের অন্ধকার এবং হিংস্র সংস্করণ দেখা গেছে। প্যাটিনসনের কণ্ঠে শোনা যায়, ‘ভয় একটি হাতিয়ার। যখন আলো আকাশে আঘাত করে, এটি কেবল কোনো বার্তা নয়, সতর্কবার্তা।’

‘দ্য ব্যাটম্যান’ ছবিটি শুরু থেকেই আলোচনায়। সিনেমার শুটিং শুরু হওয়ার পরে বিপত্তি বাধে রবার্ট প্যাটিনসনকে নিয়ে। পরিচালক ম্যাট রিভসের সঙ্গে অনেক বিষয় নিয়ে শুটিং সেটে দ্বিমত পোষণ করেছেন রবার্ট প্যাটিনসন। শোনা গিয়েছিল সিনেমাটি দেখে খুশি হতে পারেননি ওয়ার্নার ব্রাদার্সও। ‘ব্যাটম্যান’ ভক্তরাও প্রথমে এই চরিত্রে রবার্ট প্যাটিনসনকে মেনেই নিতে পারেননি।

সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তবে ট্রেলার প্রকাশ পাওয়ার পরে এই চরিত্রে অভিনেতার যোগ্যতা নিয়ে ভক্তদের সংশয় অনেকটাই কেটে গেছে। এবারে দেখার বিষয়, আশা পূরণ করার কতটা ক্ষমতা রাখে নতুন সিনেমাটি।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading