দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস
উত্তরদক্ষিণ । রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৬:৩৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৮০ পয়সা বা ৬.০২ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৬৬ বারে ৮৮ লাখ ৭৬ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৪০ পয়সা বা ১.৭৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এডিএন টেলিকম লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭০ পয়সা বা ১.২২ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ডরিন পাওয়ার, সোনালী পেপার, দ্য পেনিনসুলা চিটাগং,হা-ওয়েল টেক্সটাইল, ড্যাফোডিল কম্পিউটার্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।
ইউডি/সুস্মিত

