৩ কোম্পানির লেনদেন চালু কাল
উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৭:০৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে আগামীকাল ১ মার্চ , মঙ্গলবার। সূত্র-ডিএসই ।
কোম্পানিগুলো হচ্ছে- শেপার্ড ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।
আজ সোমবার রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ রয়েছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে শেয়ার লেনদেন সম্পন্ন করেছে।
ইউডি/সুস্মিত

