ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২১ লাখ ৫৬ হাজার ৯০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৮৪ লাখ টাকা। সূত্র-ডিএসই ।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সোনালী পেপার ৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইবনে সিনা ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, অ্যাপেক্স স্পিনিং, আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ড, বিডি ল্যাম্পস, সি অ্যান্ড এ টেক্সটাইল, ই-জেনারেশন, ফরচুন সুজ, জেমিনি সী ফুড, জেনেক্স ইনফোসিস, ইবনে সিনা, আইএফআইসি ব্যাংক, জেএমআই সিরিঞ্জ, লাফার্জ হোলসিম, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, ফার্মা এইডস, প্রভাতি ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, রংপুর ফাউন্ডারি, আরডি ফুড, রেনেটা, স্যালভো কেমিক্যাল, শাহজালাল ইসলামী ব্যাংক, সিঙ্গার বিডি, সোনালী পেপার ও স্ট্যান্ডার্ড সিরামিকস লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading