বাড্ডায় ফার্নিচার গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বাড্ডায় ফার্নিচার গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরদক্ষিণ। রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬, আপডেট ১৪:১৫

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম। এর আগে, সকাল ৮টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

লিমা খানম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, গুদামে থাকা কাঠের গুঁড়া, কেমিকেল ও তৈরি ফার্নিচার ভস্মীভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading