পিএসএলে ৬ ফ্র্যাঞ্চাইজির আয় ২৫০ কোটি টাকা

পিএসএলে ৬ ফ্র্যাঞ্চাইজির আয় ২৫০ কোটি টাকা

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৮:৪৫

লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো এবারের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসর। এবারের আসর শেষে বড় অঙ্কের লভ্যাংশ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা। পিএসএলের এবারের আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির আয় হয়েছে ৯০০ মিলিয়ন পাকিস্তানি রুপি।

বাংলাদেশি মুদ্রায় যা ৪৩ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৫৭ টাকা। আমেরিকান মুদ্রায় এর পরিমাণ হচ্ছে ৫০ লাখ ৬২ হাজার ৯৩২ ডলার। তাতে ছয় ফ্র্যাঞ্চাইজির আয় হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা।

গণমাধ্যমকে বিষয়টি অবগত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা। পিএসএলের মাধ্যমে পিসিবির লাভের পরিমাণ ৭১ শতাংশে পৌঁছে গেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

রমিজ বলেন, ‘এইচবিএল পিএসএল ৭ এর লাভ ৭১ শতাংশে পৌঁছে গেছে। এটা ইতিহাসের সর্বোচ্চ। ফ্র্যাঞ্চাইজিগুলোর আয় ৯০০ মিলিয়ন পাকিস্তানি রুপি, এটাও পিএসএলের ইতিহাসে সর্বোচ্চ।’

একইসঙ্গে পিএসএলে সাফল্যের কৃতিত্ব দর্শকদের দিচ্ছেন রমিজ। লাহোর এবং করাচির দর্শকদের নিবেদন মুগ্ধ করেছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ এই অভিভাবককে।

তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই, এবারের পিএসএল অসাধারণ সাফল্য পেয়েছে। এর কারণ হচ্ছে আমাদের দর্শক ছিল। করাচি এবং লাহোর দুই জায়গাতেই। আমি আমার পেশাদার ক্যারিয়ারে দর্শকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিনি।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading