লেনদেনের শীর্ষে বেক্সিমকো

লেনদেনের শীর্ষে বেক্সিমকো
বেক্সিমকো

উত্তরদক্ষিণ । সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২ । আপডেট ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ৫৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সূত্র-ডিএসই।

কোম্পানিটি ৩৭ লাখ ৫৪ হাজার ৬৫৬টি শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৩৬ লাখ ৫৯ হাজার ৪৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৪৯ লাখ টাকা।

আনোয়ার গ্যালভানাইজিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭ লাখ ৯৮ হাজার ৯৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২ কোটি ৩৮ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, সোনালী পেপার, বিএটিবিসি, প্যাসিফিক ডেনিমস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ফার্মা ও ব্রাক ব্যাংক লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading