স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নির্বাচন কমিশন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নতুন নির্বাচন কমিশন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১১:৩৮

সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নির্বাচন কমিশন। মঙ্গলবার (০১ মার্চ) সকাল ১০ টা ১০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা।

এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, মো. আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১০টার দিকে ঢাকা উদ্দেশে রওনা হন তারা।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরের দিন গত ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।

ইউডি/সিফাত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading