দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৬:৫০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৮৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সূত্র-ডিএসই ।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৫৭৫ বারে ৩ লাখ ৪৬ হাজার ৫৫৪টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৩০ পয়সা বা ৯.৭৬ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬ টাকা ৭০ পয়সা বা ৭.৮৭ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ঢাকা ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, কে অ্যান্ড কিউ, বেক্সিমকো, মোজাফফর হোসেন স্পিনিং, বিডি থাই ফুড ও অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading