সাভার রিফ্যাক্ট্রিজ হল্টেড
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১১:০৫
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেডের শেয়ারে। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। সূত্র-ডিএসই।
সূত্র মতে, আজ বেলা ১০টা ৩৯ মিনিট পর্যন্ত সাভার রিফ্যাক্ট্ররিজের স্ক্রিনে ১ হাজার ৩৫৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ১৮৯ টাকা ৮০ পয়সা।
ইউডি/সুস্মিত

