টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে ইন্ডিয়ান তরুণ ব্যাটারের বিশ্ব রেকর্ড

টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে ইন্ডিয়ান তরুণ ব্যাটারের বিশ্ব রেকর্ড

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৩:১৫

টানা ৫০ ঘণ্টা নেটে ব্যাটিং করে আগেই বিশ্ব রেকর্ড গড়েছিলেন সিদ্ধার্থ মোহিত। এবার সেটি টেনে নিয়ে গেলেন ৭২ ঘণ্টায়। টানা ৭২ ঘণ্টা ব্যাটিং করে গিনেস বুকে নাম তুলেছেন ইন্ডিয়ার মুম্বাইয়ের এই তরুণ ব্যাটার।

রেকর্ড ভেঙে উচ্ছ্বাস প্রকাশ করেন মোহিত। ১৯ বছর বয়সী তরুণ বলেন, ‘ আমার লক্ষ্যে সফল হওয়ায় বেশ খুশি। দুনিয়াকে দেখাতে চেয়েছিলাম যে আমার মধ্যে অতিরিক্ত কিছু আছে। করোনা আর লকডাউনের কারণে ২ বছর নষ্ট হয়েছে। তখনই আমি অন্য কিছু করে দেখানোর পথ বেছে নিই।’

মোহিতের স্বপ্ন বাস্তবায়িত করেছেন কোচ জ্বালা সিং। তিনি আবার ইন্ডিয়ার তারকা হয়ে ওঠা তরুণ ক্রিকেটার যশস্বী জাইসওয়ালের কোচ। মোহিত জানান, ‘অনেক একাডেমি আর কোচেদের সঙ্গে যোগাযোগ করি। প্রত্যেকেই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর জ্বালা স্যারের সঙ্গে যোগাযোগ করি আর তিনিই আমাকে সমর্থন করেন।’

এই রেকর্ডের পেছনের কারিগর কোচ জ্বালা বলেন, ‘আমি জানতাম অনেক ক্রিকেটারই ওই সময়ে তাদের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছে। তাই আমিও অন্য কিছু করে দেখানোর ভাবনা শুরু করি। এরপর সিদ্ধার্থ মোহিতের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।’

এর আগে ২০১৫ সালে পুণের বিরাগ মারে টানা ৫০ ঘণ্টা ব্যাটিং করেছিলেন। মারে নেটে বোলারদের খেলার পাশাপাশি বোলিং মেশিনের সহায়তাও নিয়েছিলেন। তবে মোহিত শুধুই নেট বোলারদের খেলছেন।

ইউডি/অনিক

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading