পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মুশফিক!
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৩:৪০
মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কায় সত্যি হলো। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন এই উইকেট রক্ষক ব্যাটার। নিজের ১০০তম টি-টোয়েন্টিকে সামনে রেখে গতকাল ব্যাটিং অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। টিম ম্যানেজমেন্ট জানিয়েছিল ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তবে এর আগেই তারা জানিয়ে দিল এই ম্যাচে খেলছেন না মুশফিক।
কিন্তু ম্যাচের তিন ঘণ্টা আগে অবস্থার উন্নতি না হওয়ায় মুশফিককে ছাড়াই মাঠে নামবে দল। এই চোটের কারণে আগামী ৫ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টিতেও মুশফিকের খেলা নিয়ে অনিশ্চিয়তা থেকে গেল।
গতকাল বুধবার মিরপুর ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। স্ক্যান রিপোর্টে আঘাতের চিহ্ন না থাকলেও পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাকে। দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়কে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সে কারণে গত রাতে মুশফিকের বিকল্প হিসেবে নুরুল হাসান সোহানকে যুক্ত করেছে বোর্ড।
২৮ বছর বয়সী সোহানকে স্কোয়াড করা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মুশফিক হাতে ব্যথা পেয়েছে। ২৪ ঘণ্টা না গেলে বলা যাচ্ছে না কী হয়। বাড়তি সতর্কতার জন্য সোহানকে দলে নেওয়া হয়েছে। আমাদের একজন অতিরিক্ত উইকেটকিপারের দরকার ছিল।’
ইউডি/অনিক

