ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ । আপডেট ১৭:৩০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২০ লাখ ২৪ হাজার ৯৯০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭২ লাখ টাকা। সূত্র-ডিএসই।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইবনে সিনা ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনেটা ২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরাটেকনোলজি, একমি পেস্টিসাইডস, আলহাজ্ব টেক্সটাইল, এএমসিএল প্রাণ, বীচ হ্যাচারি, ব্রাক ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সি অ্যান্ড এ টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, ইবনে সিনা, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড,রেনেটা, রবি ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading