রেকিট বেনকিজারের পর্ষদ সভা ১০ মার্চ
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৩:৩০
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ মার্চ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সূত্র-ডিএসই।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ হাজার ৪০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ইউডি/সুস্মিত

