গত সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

গত সপ্তাহে লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৩:৩৫

গত সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৭৭ কোটি ৪০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৪২৮টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১০.০৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ১ কোটি ৫০ লাখ ৭২ হাজার ২০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮১ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী পেপার। কোম্পানিটির ১৫ লাখ ৭ হাজার ৫৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৩৫ লাখ ৬২ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফরচুন ‍সুজের ৯৯ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯১ কোটি ৬৭ লাখ ৬৬ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬৯ কোটি ২২ লাখ ৬০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫৫ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৫৪ কোটি ৬৭ লাখ ২৯ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ৫৪ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার টাকার এবং ড্রাগন সোয়েটারের ৫৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading