গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

গত সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৪:১৫

গত সপ্তাহে (২৭ ফেব্রুয়ারি-৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৪.৮৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ওই সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সানলাইফ ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সানলাইফ ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪০ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ১৪.৮৯ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১১.০৫ শতাংশ, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ১০.১৬ শতাংশ, ফারইস্ট ইসলামি ইন্সুরেন্সের ৭.৫৭ শতাংশ, বিডি থাই ফুডের ৬.৯৪ শতাংশ, মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৬.২৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৫০ শতাংশ, সোনালী পেপারের ৫.৩৩ শতাংশ, প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্সের ৫.৩৩ শতাংশ এবং একমি পেস্টিসাইডের ৫.১৪ শতাংশ দর বেড়েছে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading