হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

হিলিতে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ৪ মার্চ ২০২২ । আপডেট ১৯:২০

দিনাজপুরের হিলিতে আমদানি ও সরবরাহ কমের অযুহাতে আবারও বাড়ল ইন্ডিয়ার ও দেশি পেঁয়াজের দাম। এবার এক দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা আর আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। এতে পেঁয়াজ কিনতে এসে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা।

শুক্রবার (৪ মার্চ) বিকেলে হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে ইন্ডিয়া থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজিতে ৫ টাকা বেড়ে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি দরে। অন্যদিকে দেশি জাতের পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা অনিক বলেন, বাজারে এসে দেখি গতকালের থেকে পেঁয়াজের দাম অনেকটাই বেশি। ৩০ টাকার পেঁয়াজ চাচ্ছে ৩৫ টাকা, ৪০ টাকা কেজির পেঁয়াজ চাচ্ছে ৫০ টাকা। আমি পেঁয়াজ কিনতে এসে চরম বিপাকে পড়েছি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা মিলন বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গেছে যে কারণে দাম একটু বাড়ছে। কারণ দেশি পেঁয়াজের সরবরাহ এখন অনেকটা কম, যার প্রভাবে দাম কেজিতে ১০ টাকা বাড়ছে অন্য দিকে ভারতীয় পেঁয়াজের একই অবস্থা। আমরা কম দামে পাইলে কম দামে বিক্রি করব।

তিনি আরো বলেন, দাম কমতে আরও কয়েকদিন সময় লাগবে। দাম বেশির কারণে আমাদের বিক্রি কমে গেছে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading