ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ । আপডেট ১৯:৫৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৩ লাখ ৮১ হাজার ৫০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৫২ লাখ টাকা। সূত্র-ডিএসই ।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

জেনেক্স ইনফোসিস ২ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি পেস্টিসাইডস, অগ্নি সিস্টেমস, আল-হাজ্ব টেক্সটাইল, অলটেক্স, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ট্যানারি, বিডিকম অনলাইন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ড্রাগন সোয়েটার, ফরচুন সুজ, এইচ.আর টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, ম্যারিকো, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক ডেনিমস, প্রাইম ইন্স্যুরেন্স, রংপুর ফাউন্ডারি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা ও ইয়াকিন পলিমার লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading