দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । বুধবার, ৯ মার্চ ২০২২ । আপডেট ১৬:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে নিটল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।সূত্র-ডিএসই ।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩০৯ বারে ২ লাখ ৩৪ হাজার ২৯০টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই ফুড লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৭ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডিকম অনলাইন, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading