রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়, হুংকার ইউক্রেনের

রাশিয়ার কাছে আত্মসমর্পণ নয়, হুংকার ইউক্রেনের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ । আপডেট ১৮:১০

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তার দেশ আত্মসমর্পণ করেনি এবং করবেও না। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেছেন।

যুদ্ধ অবসানে প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৃহস্পতিবার বৈঠক হয়েছে। তবে এ বৈঠকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

যুদ্ধবিরতির ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে কুলেবা বলেছেন, ‘আমরা যুদ্ধবিরতি নিয়ে কথা বলেছি, ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি, কিন্তু কোনো অর্জন নেই।’

তিনি বলেন, ‘দেখা যাচ্ছে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে রাশিয়া আরও লোকজন রয়েছে।’

অবরুদ্ধ মারিউপোল শহরে একটি মানবিক করিডোরের ব্যাপারে চুক্তি করতে চাইলে সে ব্যাপারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কোনো সিদ্ধান্ত দিতে পারেননি বলে জানান কুলেবা।

তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত মন্ত্রী ল্যাভরভ এ ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়ার অবস্থানে নেই। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।’

ইউক্রেন আত্মসমর্পণ করবে না উল্লেখ করে কুলেবা বলেন, ‘আমি আবারও বলতে চাই যে, ইউক্রেন আত্মসমর্পণ করেনি , করে না এবং করবেও না।’

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading