রেকিট বেনকিজারের রেকর্ড লভ্যাংশ ঘোষণা

রেকিট বেনকিজারের রেকর্ড লভ্যাংশ ঘোষণা

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১১ মার্চ ২০২২ । আপডেট ০৯:৫০

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের এক হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৬৫ টাকা লভ্যাংশ দেওয়া হবে।

এটি রেকিট বেনকিজারের ইতিহাসে সর্বোচ্চ লভ্যাংশ। দেশের পুঁজিবাজারের জন্যও এটি একটি রেকর্ড। গত বছর কোম্পানিটি এক হাজার ৪০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল।

বৃহস্পতিবার (১০ মার্চ) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা। আগের বছর কোম্পানিটির ১৫৬ টাকা ৩৮ পয়সা ইপিএস হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০০ টাকা ৬৫ পয়সা।

আগামী ২৭ এপ্রিল ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ এপ্রিল।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading