করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম

করোনার টিকা দেওয়ায় ২০০ দেশের মধ্যে বাংলাদেশ ৮ম

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ মার্চ ২০২২ । আপডেট ১৮:৪৭

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের ৭৫ ভাগ মানুষকে করোনার টিকার আওতায় আনা হয়েছে। টিকা প্রোগ্রামে ২০০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় ও সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ সম্মেলন কক্ষে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ফুসফুসীয় পুনর্বাসন সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে সফলতার পেছনে ওষুধ কোম্পানিগুলোরও ভূমিকা রয়েছে। অন্যান্য দেশের তুলনায় করোনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। ৩২ হাজার লোক মারা গেছেন। ভারতে পাঁচ লাখ মানুষ ও শক্তিধর আমেরিকাতে ১০ লাখ মানুষ করোনায় মারা গেছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। এখন ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছু স্বাভাবিকভাবে চলছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসাইন, সহকারী অধ্যক্ষ ডা. সাইফুদ্দিন আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমানসহ চিকিৎসক ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading