চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড: সজীব ওয়াজেদ জয়কে আজীবন সম্মাননা

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড: সজীব ওয়াজেদ জয়কে আজীবন সম্মাননা

উত্তরদক্ষিণ । শনিবার, ১২ মার্চ ২০২২ । আপডেট ১৯:৩০

ডিজিটাল বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আজীবন সম্মাননায় ভূষিত করে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরস্কার গ্রহন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ গুলোর মধ্যে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতে করবে। চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সেটিকে এগিয়ে নিয়ে যাবে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, আগামীর দিন হবে সৃজনশীল একটি অর্থনীতির বাংলাদেশ। যেখানে আমাদের কবি-সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, সুরকার-গীতিকাররা নেতৃত্ব দিবে সৃজনশীল অর্থনীতির।

এবারের আয়োজনে ২১ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আইসিটি ডিভিশনের পৃষ্ঠপোষকতা ও নিবেদনে দ্বিতীয়বারের এই আয়োজনে টাইটেল স্পন্সর ছিল স্ন্যাককিপার, পাওয়ার্ড বাই ঐক্য ডট কম ডট বিডি।

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading