কৃষ্ণ সাগরে তিন জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

কৃষ্ণ সাগরে তিন জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ । আপডেট ১৩:১০

কৃষ্ণ সাগরে পানামার পতাকাবাহী অন্তত তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ বলছে, গত মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর কৃষ্ণ সাগরে পানামার ওই তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এক বিবৃতিতে পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ বলছে, রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণ সাগরে চলাচল করেছে।

পানামা মেরিটাইম অথরিটির (এএমপি) প্রশাসক নোরিয়েল আরাউজ বলেছেন, আমাদের তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাহাজের ক্রুদের সবাই নিরাপদ আছেন। আমাদের জাহাজের ক্ষয়ক্ষতি হয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত তিন জাহাজ হল নামুরা কুইন, লর্ড নেলসন এবং হেল্ট। তবে এসব জাহাজ কবে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএমপি।

নোরিয়েল আরাউজ বলেছেন, অন্যান্য দেশের পতাকাবাহী অন্তত ১০টি জাহাজ এখনও কৃষ্ণ সাগরে ভাসছে। রাশিয়ার নৌবাহিনী ওই এলাকা ছাড়তে জাহাজগুলোকে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এএমপির মতে, বিশ্বে পানামার পতাকাবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি। পানামার পতাকাবাহী ৮ হাজারের বেশি সামুদ্রিক জাহাজ রয়েছে।

সূত্র: রয়টার্স।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading